google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি: ডা. বিধান রায় পোদ্দার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
ছবির ক্যাপশন: জনস্বাস্থ্য-সুরক্ষায়-তামাক-নিয়ন্ত্রণ-আইন-সংশোধন-জরুরি:-ডা.-বিধান-রায়-পোদ্দার ছবির ক্যাপশন: জনস্বাস্থ্য-সুরক্ষায়-তামাক-নিয়ন্ত্রণ-আইন-সংশোধন-জরুরি:-ডা.-বিধান-রায়-পোদ্দার
ad728

ঢাকায় অনুষ্ঠিত সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষা এবং অসংক্রামক রোগ প্রতিরোধের জন্য তামাক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগীভাবে সংশোধন করা জরুরি। তিনি বলেন, তামাক শুধু ফুসফুস নয়, হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্ককেও ক্ষতিগ্রস্ত করে এবং দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষ অকালমৃত্যুর শিকার হচ্ছে।

সেমিনারে তরুণ চিকিৎসকরা আইনের দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন। তারা বলেন, বর্তমান আইন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা সংশোধন না হলে জনস্বাস্থ্য সুরক্ষা ও এসডিজি অর্জনে বাধা সৃষ্টি হবে।

ডা. মাহফুজুর রহমান ও অধ্যাপক ডা. খন্দকার আবদুল আউয়াল রিজভী বলেন, তামাকের ধোঁয়া ধূমপায়ী ছাড়াও আশপাশের মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। দেশে ১৫ বছরের নিচে শিশুদের মধ্যে প্রোক্ষ ধূমপানের কারণে স্বাস্থ্যঝুঁকি এবং অসংক্রামক রোগের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

সেমিনারটি আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ