google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজন ‘টেস্ট অব অ্যারাবিয়া’ আরবিয়ান ফুড ফেস্টিভ্যাল

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
ছবির ক্যাপশন: দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজন ‘টেস্ট অব অ্যারাবিয়া’ আরবিয়ান ফুড ফেস্টিভ্যাল ছবির ক্যাপশন: দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজন ‘টেস্ট অব অ্যারাবিয়া’ আরবিয়ান ফুড ফেস্টিভ্যাল
ad728

সিটি ব্যাংক পিএলসির সহযোগিতায় দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব অ্যারাবিয়া’। ২০ থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত গুলশান-২–এ হোটেলের লেভেল-২–এর সারা দিনের ডাইনিং রেস্টুরেন্ট ‘সিজনাল টেস্টস’-এ অতিথিরা উপভোগ করতে পারবেন আরব ও মধ্যপ্রাচ্যের আসল স্বাদ, ঐতিহ্য এবং বৈচিত্র্যময় রন্ধনশৈলী।

ফেস্টিভ্যালটির উদ্বোধন ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি আল-বালুশি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আলহামুদি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেন, সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ইনিশিয়েটিভস নাফিস রাইহান এবং দ্য ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার স্তেফান ম্যাসে। উদ্বোধনী অনুষ্ঠানে রিবন কাটিংয়ের পাশাপাশি বিশেষ শেফদের তত্ত্বাবধানে স্বাক্ষর খাবারের টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল শেফ রিমুন ওবাইদ, শেফ সাঈত দুরসুন, শেফ স্বপন রোজারিও ও তাঁদের টিমের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে আরব বিশ্বের নানা অঞ্চলের স্বাদে ভরপুর মেনু। অতিথিরা উপভোগ করতে পারবেন হোল লেগ অব ক্যামেল কুজি, ক্যামেল স্ট্যু, নিহারি, পোলাও, তাজিন, সুলতান’স ক্যামেল মাজবুস, ক্যামেল মিল্ক উম আলি, ল্যাম্ব কাবসা, চিকেন মান্দি, হোল ফিশ তাজিন, কোফতা কাবাব, দোনার কাবাব, শাওয়ারমা, বকলাভা, উম আলি ও কুনাফাসহ আরও নানা জনপ্রিয় আরবীয় খাবার ও মিষ্টান্ন।

পরিবেশ সাজানো হয়েছে আরবীয় আবহে, সঙ্গে থাকবে লাইভ কুকিং স্টেশন এবং অতিথি আগমনে কমপ্লিমেন্টারি কাহওয়া ও বিশেষ ওয়েলকাম ড্রিংকস। ফেস্টিভ্যালটি শুধু ডিনারের জন্য উন্মুক্ত এবং প্রত্যেক অতিথির বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮,৯৫০ টাকা। এএমইএক্স প্লাটিনাম ও এএমইএক্স প্লাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ডে রয়েছে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার, নির্বাচিত ব্যাংকের কার্ডে পাওয়া যাবে ‘বাই ওয়ান গেট টু’ এবং ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। প্রাইম পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ