google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতারণার শিকার থেকে সফল উদ্যোক্তা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন: প্রতারণার-শিকার-থেকে-সফল-উদ্যোক্তা ছবির ক্যাপশন: প্রতারণার-শিকার-থেকে-সফল-উদ্যোক্তা
ad728

রংপুরের মিঠাপুকুরের তরুণ নাহিদ হাসান ব্যবসার শুরুতেই প্রতারণার শিকার হয়ে দেনায় জর্জরিত হয়েছিলেন। চার বন্ধুর সঙ্গে মাত্র ৪ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন মৌসুমি ফল বিক্রির উদ্যোগ ‘নাহিদ’স ওয়ার্ল্ড’। কিন্তু প্রথম দিকেই এক ক্রেতার অর্ডারে ২৫০ কেজি আম পাঠিয়ে প্রায় ১৭ হাজার টাকার ক্ষতির মুখে পড়েন তিনি।

প্রথম ধাক্কায় দিশেহারা হলেও হার মানেননি নাহিদ। নতুন করে স্বপ্ন দেখলেন নদীর টাটকা মাছ নিয়ে। ঢাকায় পড়াশোনার পাশাপাশি আবার শুরু করলেন ব্যবসা। আজ তাঁর প্রতিষ্ঠানে ৩৫ জন কর্মী কাজ করছেন, মাসে বিক্রি হচ্ছে এক কোটি টাকার বেশি মাছ।

ঢাকার অলিগলিতে তাঁর ডেলিভারি দল আটটি মোটরসাইকেল নিয়ে ছুটে বেড়ায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরাসরি মাছ সংগ্রহ করে সরবরাহ করা হয়। ক্রেতাদের একটি বড় অংশ প্রবাসী, যারা বিশেষভাবে বিশ্বাস করে নাহিদের প্রতিষ্ঠানে। কেউ কেউ অর্ডার দেওয়ার সময় প্যাকেটের ওপর লিখে দিতে বলেন, “মা, তোমাকে ভালোবাসি।”

ব্যক্তিগত সংগ্রামের পাশাপাশি নাহিদ সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দেন। তিনি আগামী আগস্টে নদীতে মাছের পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাহিদ বলেন, ২০২৮ সালের মধ্যে তিনি এক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করতে চান।

নিজের যাত্রা সম্পর্কে নাহিদের বক্তব্য—ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর দৃঢ় সংকল্প থাকলে প্রতিকূলতাকে জয় করে সফল হওয়া সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ