google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: যশোরে-গভীর-রাতে-সোনার-দোকানে-সশস্ত্র-ডাকাতি,-৭-জনকে-জিম্মি
যশোরের অভয়নগর উপজেলার মশিয়াহাটী বাজারে গভীর রাতে সোনার দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে অন্তত সাতজনকে জিম্মি করে দোকানের লকার ভেঙে সোনা ও রুপার গয়না লুট করে নিয়েছে।
দোকানটির মালিক গৌতম কর্মকার জানান, গত রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। রাত তিনটার দিকে ফোনে ডাকাতির খবর পান, কিন্তু ভয়ে বাড়ি থেকে বের হননি। পরদিন সকালে দোকানটি গিয়ে ডাকাতির আলামত দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ২টার দিকে ১০–১২ জনের একটি ডাকাত দল বাজারে আসে। ডাকাতরা মুখে কাপড় বেঁধে, অস্ত্রের মুখে স্থানীয়দের জিম্মি করে রাখে। দোকানে প্রবেশ করে লকার ভেঙে মূল্যবান সোনা ও রুপার গয়না লুট করে। ডাকাতির সময় স্থানীয় বাসিন্দা বিকাশ বিশ্বাস ও তাঁর স্ত্রী প্রতিমা বিশ্বাসও ডাকাতদের মুখোমুখি হন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম বলেছেন, ডাকাতি ও চুরির বিষয়ে তদন্ত চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।