google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলে আটক শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের উদ্যোগ, আজই আঙ্কারায় নেওয়ার সম্ভাবনা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ইসরায়েলে আটক শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের উদ্যোগ, আজই আঙ্কারায় নেওয়ার সম্ভাবনা ছবির ক্যাপশন: ইসরায়েলে আটক শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের উদ্যোগ, আজই আঙ্কারায় নেওয়ার সম্ভাবনা
ad728

ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে মুক্ত করার জন্য তুরস্ক সক্রিয় ভূমিকা রাখছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, তুর্কি কর্তৃপক্ষ আশা করছে, আজই বিশেষ বিমানে শহিদুল আলমকে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শহিদুল আলমকে অবৈধভাবে আটক করার পর জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশনা দেওয়া হয়। দ্রুত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গাজায় নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে "ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন"-এর নৌযাত্রায় অংশ নিয়েছিলেন। এ অভিযানে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। গত বুধবার গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের হামলার পর শহিদুল আলমসহ সকলে আটক হন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ