google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: দিল্লিতে হাইকমিশনের সামনে বিক্ষোভের পর কনসুলার সেবা স্থগিত
দিল্লিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার রাতে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’-র ২০-২৫ জনের একটি দল হাইকমিশনের সামনে বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহকে হুমকি প্রদান করে।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান নিরাপদ। সাধারণত হিন্দু চরমপন্থীরা ওই এলাকায় প্রবেশ করতে পারবে না, তাই এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। তবে ঘটনার পর থেকে হাইকমিশনারের পরিবার ঝুঁকি ও হুমকির অনুভব করছে।