google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টিভি থেকে বলিউড: ৩০ লাখ রুপির বেতন ছেড়ে স্বপ্নের পিছু ছুটলেন লক্ষ্য লালওয়ানি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবির ক্যাপশন: টিভি থেকে বলিউড: ৩০ লাখ রুপির বেতন ছেড়ে স্বপ্নের পিছু ছুটলেন লক্ষ্য লালওয়ানি ছবির ক্যাপশন: টিভি থেকে বলিউড: ৩০ লাখ রুপির বেতন ছেড়ে স্বপ্নের পিছু ছুটলেন লক্ষ্য লালওয়ানি
ad728

গত বছর ‘কিল’ সিনেমায় অভিনয় করে দর্শককে চমকে দিয়েছিলেন তরুণ অভিনেতা লক্ষ্য লালওয়ানি। এবার আবারও আলোচনায় তিনি শাহরুখপুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অব বলিউড’*-এ প্রধান চরিত্র ‘আসমান সিং’ হয়ে। সম্প্রতি রণবীর আলাহবাদিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের সংগ্রাম ও স্বপ্নপূরণের গল্প তুলে ধরেন।

টিভি থেকে সিনেমায় যাত্রা

চলচ্চিত্রে অভিষেকের আগে লক্ষ্য জনপ্রিয় ছিলেন ছোট পর্দায়। ‘পেয়ার তুনে কেয়া কিয়া’, ‘পরদেশ ম্যা মেরি দিল’–এর মতো ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন তিনি। সেই সময় তাঁকে প্রতিদিন ১৫ হাজার রুপির নতুন একটি শো অফার করা হয়েছিল। পরিবারও তাকে কাজটি নিতে পরামর্শ দিয়েছিল। কিন্তু লক্ষ্য মনে করেছিলেন, অর্থ নয়, স্বপ্নপূরণের পথে এগোনোই বেশি গুরুত্বপূর্ণ।

‘৩০ লাখ রুপি মাসিক আয় ছেড়ে আসা’

সাক্ষাৎকারে লক্ষ্য বলেন, টিভি সিরিয়ালে কাজের সুবাদে মাসে প্রায় ৩০ লাখ রুপি আয় করতেন তিনি। প্রযোজক রমেশ তারূনি তখন তাঁকে প্রশ্ন করেছিলেন, এত বড় আয়ের নিশ্চয়তা ছেড়ে সিনেমায় ঝুঁকি নিতে সাহস পেলেন কোথা থেকে? জবাবে লক্ষ্য বলেন, “হয়তো এটা আমার রক্তেই ছিল। মনে হয়েছিল, আরেক ধাপ এগোবার সময় এসেছে।”

বলিউড অভিষেক

নিখিল নাগেশ ভাট পরিচালিত ‘কিল’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন লক্ষ্য। ধর্মা প্রোডাকশন ও শিখ্যা এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় তাঁর সঙ্গে ছিলেন রাঘব জুয়াল, আশিষ বিদ্যার্থী, হর্ষ চাহয়া, তানিয়া মানিকতলা ও অভিষেক চৌহান। সমালোচক ও দর্শকের কাছে সিনেমাটি প্রশংসিত হয়।

ওয়েব সিরিজে নতুন অধ্যায়

‘কিল’-এর পর লক্ষ্য পা রাখেন ওয়েব সিরিজে। আরিয়ান খানের ‘দ্য ব্যা**ডস অব বলিউড’*-এও তাঁর সঙ্গে ছিলেন রাঘব জুয়াল। তবে এখানে নায়ক-খলনায়কের বদলে তাঁরা অভিনয় করেছেন ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ