google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার: দাম্পত্য কলহে হত্যা, স্বামী পলাতক

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: কলাবাগানে-ডিপ-ফ্রিজ-থেকে-নারীর-লাশ-উদ্ধার:-দাম্পত্য-কলহে-হত্যা,-স্বামী-পলাতক ছবির ক্যাপশন: কলাবাগানে-ডিপ-ফ্রিজ-থেকে-নারীর-লাশ-উদ্ধার:-দাম্পত্য-কলহে-হত্যা,-স্বামী-পলাতক
ad728

রাজধানীর কলাবাগান থানা এলাকায় ডিপ ফ্রিজ থেকে তাসলিমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দাম্পত্য কলহের জেরে স্বামী নজরুল ইসলাম তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। ঘটনার পর থেকে নজরুল পলাতক রয়েছে।

তাসলিমার পরিবারের দাবি, নজরুল তাঁর শ্বশুরের কাছে ১০ কাঠা জমি চেয়েছিলেন। জমি না পাওয়ায় তিনি স্ত্রীকে হত্যা করেছেন। নিহতের বড় ভাই নাজমুল হোসেন জানান, আগেও জমি লিখে না দেওয়ায় নজরুল তাঁর বোনকে নির্যাতন করেছেন।

মঙ্গলবার কলাবাগান থানায় নিহতের পরিবার মামলা দায়ের করেছে। পুলিশের সূত্রে জানা যায়, তাসলিমার মাথা, চোখের ওপর এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ওসি ফজলে আশিক জানান, দম্পতির দুই মেয়ে রয়েছে—১৭ ও ১৪ বছর বয়সী। রোববার রাতে মেয়েরা আলাদা ঘরে ঘুমিয়েছিল। সকালে নজরুল মেয়েদের বলেন, তাদের মা অন্য কারো সঙ্গে চলে গেছে এবং পরে মেয়েদের ফুফুর বাসায় রেখে আসেন। এরপর সন্দেহ হলে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, নজরুল আগে কাপড়ের ব্যবসা করলেও বর্তমানে কোনো ব্যবসা করেন না। তাঁর একসময় আদাবরে বাড়ি ছিল, যা বিক্রির টাকা ব্যাংকে রেখে লাভের টাকায় সংসার চালাতেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ