google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা দায়রা জজ আদালত ফটকে গুলিতে দুইজন নিহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
ছবির ক্যাপশন: খুলনা-দায়রা-জজ-আদালত-ফটকে-গুলিতে-দুইজন-নিহত ছবির ক্যাপশন: খুলনা-দায়রা-জজ-আদালত-ফটকে-গুলিতে-দুইজন-নিহত
ad728

খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নিহত দুজন হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। পুলিশ জানায়, রাজনের নামে ছয়টি মামলা রয়েছে এবং হাসিবের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা দেওয়ার পর ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত কাছে এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, সম্প্রতি তাঁর ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয় এবং সে মামলার হাজিরা দিতেই আদালতে এসেছিলেন তিনি।

খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম জানান, ঘটনাস্থলে এসে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা, কী কারণে এ হামলা চালিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ