google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার বায়ুদূষণ বিশ্বের চতুর্থ, খুলনা ও রাজশাহীর অবস্থা আরও খারাপ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ঢাকার বায়ুদূষণ বিশ্বের চতুর্থ, খুলনা ও রাজশাহীর অবস্থা আরও খারাপ ছবির ক্যাপশন: ঢাকার বায়ুদূষণ বিশ্বের চতুর্থ, খুলনা ও রাজশাহীর অবস্থা আরও খারাপ
ad728

আজ সোমবার সকালে বিশ্বের ১২৭টি নগরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ স্থানে রয়েছে বায়ুদূষণের দিক থেকে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, সকাল সোয়া আটটার দিকে ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তবে খুলনা ও রাজশাহীর বায়ুমান আজ ঢাকার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে।

আইকিউএয়ারের তথ্যমতে, আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩০০। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৮৫) এবং তৃতীয় স্থানে কলকাতা (১৮৫)

বিভাগীয় শহরগুলোর বায়ুমান

আজকের হিসাবে খুলনার বায়ুমান সবচেয়ে খারাপ—১৮৯। এরপর রাজশাহী ১৬৫, রংপুর ১৫৩, সিলেট ১৩৯, ময়মনসিংহ ১৩৩, বরিশাল ১২৫ এবং চট্টগ্রাম ৮৪

ঢাকার সবচেয়ে দূষিত এলাকা

নগরীর সাতটি এলাকায় দূষণের মাত্রা বেশি। এর মধ্যে গোরানের স্কোর সর্বোচ্চ ১৭১। এরপর পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৭০), দক্ষিণ পল্লবী (১৬৬), বে’জ এজ ওয়াটার (১৬৫), ইস্টার্ন হাউজিং (১৫৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৬)কল্যাণপুর (১৫৩)

নাগরিকদের জন্য পরামর্শ

আইকিউএয়ার জানিয়েছে, এ অবস্থায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে

  • ঘরের জানালা বন্ধ রাখতে হবে

  • বাইরে ব্যায়াম বা দৌড়ানো এড়িয়ে চলতে হবে

  • অস্বাস্থ্যকর এলাকায় দীর্ঘ সময় থাকা থেকে বিরত থাকতে হবে

বায়ুদূষণের ক্ষতি

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (AQLI) ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে

এ ছাড়া বিশ্বব্যাংকের ২০২৪ সালের ‘বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালিসিস (CEA)’ প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশে পরিবেশদূষণের কারণে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু ঘটেছে, যার মধ্যে ৫৫ শতাংশ মৃত্যু বায়ুদূষণজনিত। একই বছরে দূষণের ফলে দেশের জিডিপির ১৭.৬ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ