google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষিকা মোনামির বিকৃত ছবি প্রকাশে মামলা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
ছবির ক্যাপশন: ঢাবি-শিক্ষিকা-মোনামির-বিকৃত-ছবি-প্রকাশে-মামলা ছবির ক্যাপশন: ঢাবি-শিক্ষিকা-মোনামির-বিকৃত-ছবি-প্রকাশে-মামলা
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) তাঁর বিকৃত ছবি ফেসবুকে প্রকাশ ও অশালীন মন্তব্য করার অভিযোগে মামলা করেছেন। সোমবার দুপুরে তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া।

ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক জাকারিয়া জানিয়েছেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। সাইবার ইউনিট আশ্বাস দিয়েছে যে ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি ছবি বিকৃতি বা সাইবার বুলিংয়ের শিকার হন, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় আসামি হিসেবে সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন (ইভান)-এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

এজাহারে মোনামি উল্লেখ করেছেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাঁর ছবি বিকৃত করে অশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং মানহানিকর মন্তব্য করা হচ্ছে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ