google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: নন-আইটি গ্র্যাজুয়েটদের জন্য বিনা মূল্যে আইটি স্কলারশিপ কোর্স
বাংলাদেশের নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি–বিআইএসইডব্লিউ)। এবার শুরু হয়েছে ৭১তম রাউন্ডের আইটি স্কলারশিপ প্রোগ্রাম।
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তৈরি এই কোর্সগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের ৯২ শতাংশ দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত। এ পর্যন্ত এই উদ্যোগের মাধ্যমে ১৭ হাজারের বেশি আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যাঁরা কাজ করছেন ৩,২৫০টির বেশি প্রতিষ্ঠানে।
আইএসডিবি–বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (জেদ্দা, সৌদি আরব) এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। দেশের আইটি ও কারিগরি খাতের কর্মসংস্থানে যুবসমাজকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে নানা প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স
সম্পূর্ণ ফ্রি ট্রেনিং প্রোগ্রাম
দেশের অন্যতম সেরা আইটি স্কলারশিপ প্রোগ্রাম
সফল শিক্ষার্থীদের জন্য প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরির সুযোগ
স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিল অধ্যয়নরত শিক্ষার্থী
৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকম/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস শিক্ষার্থী
ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (Spring Boot, Android, Flutter)
লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস ও ওয়ার্ডপ্রেস
ASP.NET, Angular ও React ব্যবহার করে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস
Oracle Database Application Development
Network Solution & System Administration
Graphics, Animation & Video Editing
Architectural & Civil CAD
Laravel & React ভিত্তিক ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট
Network System Administration
Graphics, Video Editing & Motion Graphics
ASP.NET Web Application Development
Cloud Computing using Oracle Apex
3D Visualization
আইটি ক্যারিয়ার গড়তে চান এমন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রামটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবীরা দেশ-বিদেশে কাজ করে এই প্রোগ্রামের সাফল্য প্রমাণ করেছেন।