google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: মিরপুরে-যৌথ-অভিযান:-গভীর-রাতে-ডিজে-পার্টিতে-৩১-জন-আটক
ঢাকার মিরপুরে গভীর রাতে একটি রেস্তোরাঁয় ডিজে পার্টির খবরের ভিত্তিতে মিরপুর মডেল থানা ও মিরপুর আর্মি ক্যাম্পের যৌথ অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে। অভিযানটি করা হয় শনিবার দিবাগত ভোররাত ৩টার দিকে রাইনখোলা কমার্স কলেজ সড়কের ‘বার্গার কুইন’ রেস্তোরাঁয়।
পুলিশ জানায়, অভিযানে রেস্তোরাঁ থেকে ২১ জন পুরুষ এবং ১০ জন নারী আটক হয়। পরে সেনাবাহিনী আটক নারীদের তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে, আর ২১ জন পুরুষকে থানায় নিয়ে যায় পুলিশ।
মিরপুর মডেল থানা পুলিশ গতকাল সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় ছিনতাই ও চুরি রোধে অভিযান চালায়। এই অভিযানে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়।
এছাড়া আগামী ১৭ নভেম্বর নিষিদ্ধ একটি সংগঠনের ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচি ও সম্ভাব্য নাশকতা বা মিছিলের পরিকল্পনা প্রতিরোধে থানা এলাকায় বিশেষ নজরদারি চালানো হয়। এই অভিযানেও আরও ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।