google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজউক প্লট দুর্নীতি মামলা: রায় ঘোষণাকে ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং
ছবির ক্যাপশন: রাজউক প্লট দুর্নীতি মামলা: রায় ঘোষণাকে ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ছবির ক্যাপশন: রাজউক প্লট দুর্নীতি মামলা: রায় ঘোষণাকে ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা
ad728

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা সিদ্দিক এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে করা রাজউকের প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ সোমবার সকাল থেকেই আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বেলা ১১টার দিকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই মামলার রায় ঘোষণা করবেন।

রায় ঘোষণার আগে থেকেই ঢাকার মহানগর দায়রা জজ আদালত এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আদালত প্রাঙ্গণে প্রবেশমুখে বসানো হয়েছে তল্লাশিচৌকি, মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবির অতিরিক্ত সদস্য।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান জানান, নিয়মিত সদস্য ছাড়াও অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ এবং দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সূত্রাপুর ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, পাশাপাশি র‍্যাব টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন, “প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়া হয়েছে, এখনো কোনো শঙ্কা নেই।”

সকাল সাড়ে ৯টার দিকে মামলার একমাত্র কারাবন্দী আসামি, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়।

গত ২৫ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজকের তারিখ নির্ধারণ করেন।

হাসিনা, রেহানা ও টিউলিপ ছাড়া মামলার বাকি ১৪ আসামি হলেন—
জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, এবং রাজউকের সাবেক চার সদস্য—মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী।
এ ছাড়া রাজউকের সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদও আসামি তালিকায় রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ