google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত, আরেকজন গুরুতর আহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2025 ইং
ছবির ক্যাপশন: রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত, আরেকজন গুরুতর আহত ছবির ক্যাপশন: রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত, আরেকজন গুরুতর আহত
ad728

রাজশাহীর পবা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার পর নওহাটা আনসার–ভিডিপি ক্যাম্পের কাছে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানো অথবা অন্য কোনো গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রত্যক্ষদর্শী না থাকায় সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নওহাটা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক শিক্ষককে মৃত এবং অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের মতে, একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, অধ্যাপক শিব শংকর রায়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশা বর্তমানে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, নিহত ও আহত দুই শিক্ষক আজ ভোরে মাছ শিকারে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ