google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা রোধে মাউশির সতর্কবার্তা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন: শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা রোধে মাউশির সতর্কবার্তা ছবির ক্যাপশন: শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা রোধে মাউশির সতর্কবার্তা
ad728

দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠান বা অফিস ত্যাগের আগে রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করা এবং এসির প্লাগ খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এ সতর্কতা জারি করা হয়। রবিবার মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা যেন অফিস ত্যাগের সময় রুমের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখেন এবং অগ্নি দুর্ঘটনা রোধে সতর্কতামূলক ভূমিকা পালন করেন।

এই নির্দেশনা সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুনে ১৬ জনের মৃত্যু হয়। এর পর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। সর্বশেষ গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ