google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মোট ছুটি ২৮ দিন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মোট ছুটি ২৮ দিন ছবির ক্যাপশন: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মোট ছুটি ২৮ দিন
ad728

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল রোববার (৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন, পাশাপাশি নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন

অন্যদিকে ঐচ্ছিক ছুটির ক্ষেত্রেও নির্দিষ্ট দিন নির্ধারণ করা হয়েছে —

  • মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন,

  • হিন্দুদের জন্য ৯ দিন,

  • খ্রিষ্টানদের জন্য ৮ দিন,

  • বৌদ্ধদের জন্য ৭ দিন,

  • এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন করে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এ ছুটি পালন করবে।

কর্মচারীরা নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ ৩ দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন, তবে বছরের শুরুতেই কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সাধারণ ও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ঐচ্ছিক ছুটি ভোগেরও সুযোগ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন দ্বারা নিয়ন্ত্রিত, বা যেসব প্রতিষ্ঠান সরকার কর্তৃক ‘অত্যাবশ্যক’ হিসেবে ঘোষণা করা হয়েছে, তারা জনস্বার্থ বিবেচনায় নিজস্ব নিয়মে ছুটি নির্ধারণ করবে।

এর আগে ৬ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয়। সব মিলিয়ে ২৮ দিনের ছুটি থাকবে আগামী বছর, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ