google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত আলোচিত গুমের ঘটনায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
আজ বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ মোট তিনটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এর মধ্যে দু’টি গুমের ঘটনায় এবং একটি জুলাই আন্দোলনে বিজিবির গুলির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে।
প্রদত্ত ফরমাল চার্জগুলো হলো:
টিএফআই গুম মামলা: আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ।
জেআইসি গুম মামলা: আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ।
জুলাই আন্দোলন, রামপুরা গুলি মামলা: ৪ জনের বিরুদ্ধে ছয়টি অভিযোগ।
এর আগে, ৬ অক্টোবর গুমের মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, “খুব সহসাই এ সপ্তাহের মধ্যেই প্রধান কিছু মামলার বিষয়ে অগ্রগতি দেখা যাবে। যেহেতু এটি জটিল মামলা, প্রতিটি খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে