google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর— জানালেন ব্যক্তিগত চিকিৎসক

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 6, 2025 ইং
ছবির ক্যাপশন: খালেদা-জিয়ার-বিদেশে-চিকিৎসা-নির্ভর-করছে-শারীরিক-অবস্থার-ওপর—-জানালেন-ব্যক্তিগত-চিকিৎসক ছবির ক্যাপশন: খালেদা-জিয়ার-বিদেশে-চিকিৎসা-নির্ভর-করছে-শারীরিক-অবস্থার-ওপর—-জানালেন-ব্যক্তিগত-চিকিৎসক
ad728

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার ভ্রমণ সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।

শনিবার বিকেল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

১৪ দিন ধরে হাসপাতালে থাকা খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

জাহিদ হোসেন জানান, কাতার থেকে আসার কথা থাকা এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে তখন আসতে পারেনি। পাশাপাশি মেডিকেল বোর্ডও জরুরি সভা করে সিদ্ধান্ত নেয় যে সে সময়ে বিদেশে নেওয়া উপযুক্ত হবে না।

তিনি আরও বলেন, এখন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে এবং চিকিৎসাকেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন।

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া আগেও গুরুতর অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। এবারও তিনি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকেরা আশাবাদী।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ