google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন: বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
ছবির ক্যাপশন: খালেদা-জিয়া-ও-তারেক-রহমান-নির্বাচনে-প্রতিদ্বন্দ্বিতা-করবেন:-বিএনপির-প্রার্থী-তালিকা-ঘোষণা ছবির ক্যাপশন: খালেদা-জিয়া-ও-তারেক-রহমান-নির্বাচনে-প্রতিদ্বন্দ্বিতা-করবেন:-বিএনপির-প্রার্থী-তালিকা-ঘোষণা
ad728

বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-০৬ আসনে প্রার্থী হচ্ছেন।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, এখনো যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে প্রার্থী চূড়ান্তের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

নির্বাচন কমিশনের ঘোষণামতে, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে। ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ