google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
ছবির ক্যাপশন: জাতীয়-নির্বাচনে-পর্যবেক্ষক-পাঠাতে-প্রস্তুতি-নিচ্ছে-ইউরোপীয়-ইউনিয়ন ছবির ক্যাপশন: জাতীয়-নির্বাচনে-পর্যবেক্ষক-পাঠাতে-প্রস্তুতি-নিচ্ছে-ইউরোপীয়-ইউনিয়ন
ad728

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন যেন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়—সে প্রত্যাশাই জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা।

বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণ পাওয়ার পর ইইউ পর্যবেক্ষক দল পাঠাবে। তাদের প্রত্যাশা, নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত হবে।

আমীর খসরু বলেন, “বিদেশিদের কাছে আমাদের নালিশ করার কিছু নেই। বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে জনগণই। তবে ইউরোপীয় ইউনিয়ন সবসময় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখে, এবারো তারা সেটি অব্যাহত রাখতে চায়।”

বিএনপি–ইইউ বৈঠকে নির্বাচন প্রক্রিয়া, জনগণের প্রত্যাশা, গণতান্ত্রিক পরিবেশ এবং সংসদীয় ব্যবস্থার শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, “কে কোথায় বৈঠক করছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়—এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ