google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আগামীকাল জারির দাবি জামায়াতে ইসলামী’র

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আগামীকাল জারির দাবি জামায়াতে ইসলামী’র ছবির ক্যাপশন: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আগামীকাল জারির দাবি জামায়াতে ইসলামী’র
ad728

আগামীকাল শুক্রবারের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন চায়। তাই আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে আজ রাতের মধ্যেও এটি করতে পারে।”

তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সময়ক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাহের বলেন, “দেরি হলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে।”

জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোট আয়োজন করা জরুরি। ঐকমত্য কমিশন ইতোমধ্যে সরকারকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ দিয়েছে। তবে জামায়াতের দাবি—নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে

তাহেরের যুক্তি, “একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলগুলোর নেতারা নিজেদের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন, ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে।”

তিনি আরও বলেন, “গণভোটের পর ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এমন কোনো ইস্যু সামনে আনা উচিত নয়, যা নির্বাচনের পরিবেশকে অনিশ্চয়তায় ফেলে দিতে পারে। ফেব্রুয়ারিই জাতীয় নির্বাচনের উপযুক্ত সময়।”

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুমহামিদুর রহমান আযাদ


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ