google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে ইসির অবহিতকরণ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টাকে ইসির অবহিতকরণ ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টাকে ইসির অবহিতকরণ
ad728

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাগরিকদের সম্পৃক্ততা বেড়েছে এবং দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। প্রস্তুতির বিভিন্ন দিক থেকে সহযোগিতা দেওয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, “জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে আপনারাই চালকের আসনে আছেন। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি।”

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ