google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে জুলাই যোদ্ধাদের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং
ছবির ক্যাপশন: মিরপুরে-জুলাই-যোদ্ধাদের-জন্য-১৫৬০টি-ফ্ল্যাট-নির্মাণের-প্রকল্প-একনেকে-অনুমোদন ছবির ক্যাপশন: মিরপুরে-জুলাই-যোদ্ধাদের-জন্য-১৫৬০টি-ফ্ল্যাট-নির্মাণের-প্রকল্প-একনেকে-অনুমোদন
ad728

ঢাকার মিরপুরে আহত জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য ১৫৬০টি স্থায়ী আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা।

প্রকল্পটি শুরু হবে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এর বাস্তবায়ন করবে। এছাড়া শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য ‘৩৬ জুলাই’ নামের আলাদা আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রকল্পও অনুমোদিত হয়েছে, যার খরচ ৭৬১ কোটি টাকা।

আজকের একনেক সভায় মোট ১৭টি প্রকল্প পাস করা হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১৫,৩৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯,৪৫১ কোটি টাকা, প্রকল্প ঋণ ৫,৬১০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি টাকা।

সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের প্রকল্পগুলোর বিস্তারিত জানান।

অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই উন্নয়ন, সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন-৬, নারায়ণগঞ্জ গ্রিন ও রেসিলিয়েন্স প্রজেক্ট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণসহ বিভিন্ন স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা প্রকল্প।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ