google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার খাগাইল গ্রামের রুহুল আমিন খান (৬১) ও তাঁর ভাই দুলাল আমিন খান (৬৩)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রোমান মোল্লা জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুলাল আমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রুহুল আমিনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় দুই ভাই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন।