google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগে ইতিহাস: ১৫ বছরের ম্যাক্স ডাউম্যান এখন সবচেয়ে কম বয়সী খেলোয়াড়

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
ছবির ক্যাপশন: চ্যাম্পিয়নস লিগে ইতিহাস: ১৫ বছরের ম্যাক্স ডাউম্যান এখন সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছবির ক্যাপশন: চ্যাম্পিয়নস লিগে ইতিহাস: ১৫ বছরের ম্যাক্স ডাউম্যান এখন সবচেয়ে কম বয়সী খেলোয়াড়
ad728

ফরচুন অ্যারেনায় ম্যাচের ৭২ মিনিটে আর্সেনালের কোচ মিকেল আরতেতা নামলেন এক চমকপ্রদ সিদ্ধান্ত—১৫ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাক্স ডাউম্যানকে মাঠে নামানো। লিয়ান্দ্রো ত্রোসারের জায়গায় নামার সঙ্গে সঙ্গেই ডাউম্যান চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন। ম্যাচের দিন তাঁর বয়স মাত্র ১৫ বছর ৩০৮ দিন।

ডাউম্যান ইংল্যান্ডের অনূর্ধ্ব–১৯ দলের খেলোয়াড় ছিলেন এবং তিনি ইউসুফ মুকুকুর ১৬ বছর ১৮ দিনের রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে ২৬ বছর ধরে নাইজেরিয়ার সেলেস্তিন বাবাইয়ারোর ১৬ বছর ৮৬ দিনের রেকর্ডটি সবচেয়ে কম বয়সী হিসেবে ছিল।

ডাউম্যান ২০০৯ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের চেমসফোর্ডে জন্মগ্রহণ করেন এবং আর্সেনাল–সমর্থক পরিবারের সন্তান। মাত্র ৫ বছর বয়সে আর্সেনালের বয়সভিত্তিক দলে যোগ দেন। গত সেপ্টেম্বরে আর্সেনাল অনূর্ধ্ব–১৯ দলের হয়ে উয়েফা ইয়ুথ লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ডও গড়েছিলেন।

আর্সেনালের কোচ আরতেতা ডাউম্যানের প্রশংসা করে বলেন, ‘প্রথমবার বল পাওয়ার পরই সে প্রতিপক্ষের দিকে এগিয়ে গেছে। ড্রিবল করতে গিয়ে ফাউলের শিকার হয়েছে। এটি তার ব্যক্তিত্ব ও সাহসের পরিচায়ক। পাসপোর্ট গুরুত্বপূর্ণ নয়, সে যেখানে নামবে মানিয়ে নিতে পারবে।’

ডাউম্যান এই মৌসুমে আরতেতার ২৫ জনের দলে নিবন্ধিত হয়েছেন। যদিও ফিফার নিয়ম অনুযায়ী ১৭ বছর পূর্ণ না হলে পেশাদার চুক্তি স্বাক্ষর করা যায় না, তবে ডাউম্যান তার ভবিষ্যৎ আর্সেনালে দেখতে চান।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ