google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: হুবহু-প্রতিবেদন-প্রকাশের-অভিযোগে-ময়মনসিংহের-১১টি-পত্রিকার-ডিক্লারেশন-বাতিল
ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি দৈনিক সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। অভিযোগ, এসব পত্রিকা দুটি পাতায় হুবহু একই প্রতিবেদন প্রকাশ করছিল এবং অনুমোদনবিহীন ছাপাখানা ব্যবহার করে আইন লঙ্ঘন করেছিল। গত বৃহস্পতিবার এই আদেশ জারি হয়, যা রবিবার ও সোমবার সংশ্লিষ্ট পত্রিকাগুলোর কাছে পৌঁছায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়েছে সেগুলো হলো —
দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষানের দেশ, দৈনিক হৃদয়ে বাংলাদেশ, এবং সাপ্তাহিক পরিধি।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, “ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘন করেই এই পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছিল। তাই তাদের ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।”
এর আগে চলতি বছরের ৮ এপ্রিল, ১৩টি পত্রিকার বিরুদ্ধে একই ধরনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। তাদের পাঁচ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। পরবর্তীতে দুটি পত্রিকা—দৈনিক সবুজ ও দৈনিক নিউ টাইমস—অনুমতি নিয়ে নেয়ায় বাকি ১১টির ডিক্লারেশন বাতিল করা হয়।
দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা-এর সম্পাদক আ ন ম ফারুক জানান, তারা এখনো বাতিলের চিঠি হাতে পাননি। অন্যদিকে দৈনিক দেশের খবর-এর সম্পাদক এফ এম এ ছালাম বলেন, “রিভিউ করার সুযোগ থাকলে আমরা করব, না হলে হাইকোর্টে যাব।”
ময়মনসিংহ অঞ্চলের প্রাচীনতম পত্রিকা দৈনিক জাহান–এর নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন বলেন, “আমাদের ছাপাখানার মেশিন নষ্ট হওয়ায় সাময়িকভাবে অন্য ছাপাখানা ব্যবহার করছিলাম। জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছিলাম। এখন ডিক্লারেশন বাতিলের কথা শুনে আমরা হতবাক|