google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখ খানের বোন শেহনাজ: কেন আড়ালে থাকেন, পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2025 ইং
ছবির ক্যাপশন: শাহরুখ-খানের-বোন-শেহনাজ:-কেন-আড়ালে-থাকেন,-পরিবারের-সঙ্গে-সম্পর্ক-কেমন ছবির ক্যাপশন: শাহরুখ-খানের-বোন-শেহনাজ:-কেন-আড়ালে-থাকেন,-পরিবারের-সঙ্গে-সম্পর্ক-কেমন
ad728

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পরিবারে গৌরী খান, আরিয়ান খান ও সুহানা খান সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কিন্তু শাহরুখ খানের বড় বোন শেহনাজ লালারুখ খান কম আলোচনায় থাকেন এবং জনসমক্ষে খুব একটা দেখা যায় না।

শেহনাজ দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছেন, যার ফলে তিনি প্রকাশ্যে কম দেখানো দেন। তবে পরিবারের পার্টি বা বিশেষ অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।

শাহরুখ জানান, বাবার মীর তাজ মোহাম্মদ কে হারানোর শোকে শেহনাজ ভেঙে পড়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মনে পড়ে, আমার বোন সোজা দাঁড়িয়ে আছে। বাবার মরদেহ দেখেও সে শুধু তাকিয়েই রইল; কাঁদছে না, কিছু বলছে না। তারপর মাথা ঘুরে পড়ে গেল মাটিতে।”

শাহরুখ আরও জানান, “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে” ছবির শুটিং চলাকালে শেহনাজ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি ডাক্তার বলেছিলেন, তখন তিনি হয়তো আর বাঁচবেন না। এরপর শাহরুখ শেহনাজকে চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে নিয়ে যান। শারীরিকভাবে সুস্থ হলেও মা-বাবাকে হারানোর যন্ত্রণা শেহনাজ এখনও ভুলতে পারেননি।

বর্তমানে শেহনাজের বয়স ৬৫ বছর। তিনি মুম্বাইয়ে শাহরুখ খানের পরিবারের সঙ্গে থাকেন এবং গৌরী খান, আরিয়ান খান ও সুহানা খান এর সঙ্গে তাঁর সম্পর্ক দারুণ। তারা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং পারিবারিক বন্ধন খুব শক্ত।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ