google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দুই চীনা নাগরিক আটক, প্রযুক্তি সরঞ্জাম জব্দ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2025 ইং
ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে-দুই-চীনা-নাগরিক-আটক,-প্রযুক্তি-সরঞ্জাম-জব্দ ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে-দুই-চীনা-নাগরিক-আটক,-প্রযুক্তি-সরঞ্জাম-জব্দ
ad728

খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি আবাসিক ভবন থেকে দুই চীনা নাগরিককে পুলিশ হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার বাজার এলাকার চতুর্থ তলা থেকে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন।

আটককৃতরা হলেন জিয়াং ছেংথং (২৬)টেং তংগু (৩১)। তাঁদের কাছ থেকে মুঠোফোন, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি যন্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তাঁরা গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় এসেছিলেন। কোনো নথি ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে একটি বাসা ভাড়া নেন এবং বাড়ির মালিককে ব্যবসায়ী পরিচয় দেন। বাসার মালিককে তাঁরা জানিয়েছেন, ইলেকট্রনিক সামগ্রী আমদানি-রপ্তানি করতে খাগড়াছড়িতে এসেছেন।

পুলিশ জানায়, প্রায় দেড় মাস আগে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। শুরুতে চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থান করেছিলেন এবং পরে খাগড়াছড়িতে গেছেন। তারা পুলিশকে জানিয়েছিলেন, ব্যবসায়িক কাজে খাগড়াছড়িতে এসেছেন, কারণ রামগড় স্থলবন্দর চালু হবে—এমনটা তারা জানতেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈন উদ্দিন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে আসতে হলে বিদেশি নাগরিকদের আগে থেকে অনুমতি নিতে হয়, যা তারা করেননি। জব্দ যন্ত্রগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিটিআরসির সহযোগিতা চাওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ