google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন করবেন নিশ্চিত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, পদত্যাগের সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
ছবির ক্যাপশন: নির্বাচন করবেন নিশ্চিত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, পদত্যাগের সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয় ছবির ক্যাপশন: নির্বাচন করবেন নিশ্চিত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, পদত্যাগের সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়
ad728

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি নির্বাচন করবেন—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কোন দল থেকে বা কোন আসনে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, যথাসময়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের মধ্যে তিনজন উপদেষ্টা পদ পান। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। পরে দায়িত্ব পুনর্বণ্টনে তাঁর হাতে শ্রম মন্ত্রণালয় এবং পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ও যুক্ত হয়। অন্যদিকে মাহফুজ আলম শুরুতে বিশেষ সহকারী পদে থাকলেও পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন।

অভ্যুত্থান নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হন।

এদিকে আসিফ মাহমুদের ঢাকা থেকে নির্বাচন করার আগ্রহ আগেই জানা যায়। গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা বদলে ধানমন্ডির ভোটার হওয়ার আবেদন করেছেন। ফলে তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ) থেকে প্রার্থী হতে পারেন বলে আলোচনা চলছে। এমনকি তাঁর বিএনপির টিকিটে বা বিএনপির সমর্থনে নির্বাচন করার সম্ভাবনার কথাও শোনা গেছে। তবে বিএনপির দ্বিতীয় দফা ঘোষণায় ঢাকা-১০ আসনে দলীয় প্রার্থী থাকায় বিষয়টি অনিশ্চিত হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচন করব—এটা স্পষ্ট। তবে কোথা থেকে, কোন দল থেকে করব, সেটা পরে ঠিক হবে।”

পদত্যাগ নিয়ে তিনি বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি এবং এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি তাঁর নেই। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে।

তিনি আরও জানান, আজ তিনি তাঁর সম্পদের হিসাব জমা দিয়েছেন এবং কূটনীতিক পাসপোর্ট বাতিল করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ