google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জীবিকার সন্ধানে সৌদি আরব গিয়ে হার্ট অ্যাটাকে চাঁদপুরের যুবকের মৃত্যু

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
ছবির ক্যাপশন: জীবিকার সন্ধানে সৌদি আরব গিয়ে হার্ট অ্যাটাকে চাঁদপুরের যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: জীবিকার সন্ধানে সৌদি আরব গিয়ে হার্ট অ্যাটাকে চাঁদপুরের যুবকের মৃত্যু
ad728

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকার যুবক মো. হাবিব খান (২১) জীবিকার সন্ধানে সৌদি আরব যান ২০২৩ সালে। দালালের মাধ্যমে সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ করে ‘ফ্রি ভিসায়’ সৌদি আরবে পাড়ি জমান তিনি। তবে সেখানে গিয়ে আশানুরূপ কাজ পাননি। কিছুদিন মক্কার একটি আবাসিক হোটেলে কাজ করলেও পরে কাজ ছেড়ে দেন। মাঝেমধ্যে ছোটখাটো কাজ পেলেও পারিশ্রমিক পেতেন না তেমন।

১২ দিন আগে হঠাৎ বুকে ব্যথা ওঠায় তাঁকে সহকর্মীরা মক্কার একটি হাসপাতালে ভর্তি করেন। অবশেষে রবিবার স্থানীয় সময় রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্তমানে পরিবার মরদেহের অপেক্ষায় দিন কাটাচ্ছে।

হাবিব খানের বাবা মিজানুর রহমান খান বলেন, “ছেলে অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিল। ঋণ করতে হয়েছিল সাড়ে পাঁচ লাখ টাকা। কিন্তু সেখানে কাজ না পেয়ে হতাশায় ভুগত। শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকে মারা গেল। ঋণ রয়ে গেল, ছেলেও চলে গেল। এখন শুধু লাশের অপেক্ষায় আছি।”

হাবিব ছিলেন চার ভাইবোনের মধ্যে একমাত্র ছেলে। পরিবারের ভরসার স্তম্ভ এই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, সৌদি আরব থেকে মরদেহ আনার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ