google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চুরির অভিযোগে ভারতীয় অভিনেত্রী রুপা দত্ত গ্রেপ্তার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
ছবির ক্যাপশন: চুরির-অভিযোগে-ভারতীয়-অভিনেত্রী-রুপা-দত্ত-গ্রেপ্তার ছবির ক্যাপশন: চুরির-অভিযোগে-ভারতীয়-অভিনেত্রী-রুপা-দত্ত-গ্রেপ্তার
ad728

ভারতের কলকাতায় চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী রুপা দত্ত। শহরের বড় বাজারের এক সোনার দোকান থেকে গয়না ও অর্থ চুরির ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে আটক করেছে। অভিযানের সময় অভিনেত্রীর কাছ থেকে ৬২ গ্রামের বেশি সোনা উদ্ধার করা হয়েছে।

এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, বড় বাজারের সোনার দোকানে এক নারীর ব্যাগ থেকে সোনা ও টাকা চুরি হওয়ার অভিযোগ আসে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ রুপা দত্তকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে।

রুপা দত্ত এর আগে ২০২২ সালে বইমেলায় পকেটমারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। আদালতে জানা যায়, সেই সময় তিনি ডাস্টবিনে পড়ে থাকা একটি ব্যাগ তুলে নেওয়ার পর গ্রেপ্তার হন। বিচারক অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন, এত বড় জায়গায় অভিনয় করেছেন অথচ ডাস্টবিনে থাকা ব্যাগ তুলে নিলেন কেন।

তদন্তকারীরা জানিয়েছেন, রুপা পরপর পার্স চুরি করতেন এবং সুযোগ বুঝে সেগুলো ডাস্টবিনে ফেলে দিতেন। অভিনেত্রীর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, এতজনের পার্স খোয়া গিয়েও কেউ অভিযোগ করেননি কেন।

টালিউডে সুযোগ না পাওয়ায় রুপা দত্ত মুম্বাইয়ে চলে যান। সেখানে তিনি ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিয়াল এবং ‘কেল্লাফতে’ ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে কয়েকটি ছোট সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।

এর আগে ২০২০ সালে তিনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। পরে জানা যায়, বার্তা পাঠানো ব্যক্তি আসল অনুরাগ কাশ্যপ নন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ