google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গবেষণায় সতর্কবার্তা: কালো প্লাস্টিকের পাত্র স্বাস্থ্যঝুঁকিপূর্ণ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন: গবেষণায়-সতর্কবার্তা:-কালো-প্লাস্টিকের-পাত্র-স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ছবির ক্যাপশন: গবেষণায়-সতর্কবার্তা:-কালো-প্লাস্টিকের-পাত্র-স্বাস্থ্যঝুঁকিপূর্ণ
ad728

দৈনন্দিন জীবনে খাবারের পাত্র, শিশুদের খেলনা ও অন্যান্য জিনিসপত্রে ব্যবহৃত কালো প্লাস্টিক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। মার্কিন পরামর্শক সংস্থা ‘টক্সিক-ফ্রি ফিউচার’-এর গবেষণায় দেখা গেছে, এই প্লাস্টিকে আগুন ধরা কমানোর জন্য ডেকা-বিডিই, টিবিবিপিএ ও আরডিপি ধরনের বিষাক্ত রাসায়নিক মেশানো হয়।

গবেষকরা জানিয়েছেন, পুনর্ব্যবহৃত কালো প্লাস্টিক খেলনা ও খাবার প্যাকেজিংয়ে ব্যবহৃত হওয়ার কারণে এই রাসায়নিক শরীরে প্রবেশ করছে। এর ফলে ক্যানসার, হরমোনজনিত সমস্যা, স্নায়ুবিক ক্ষতি ও প্রজনন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ডেকা-বিডিই ক্যানসার সৃষ্টিকারী, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপে নিষিদ্ধ।

গবেষকরা পরামর্শ দিয়েছেন, ঘরে কালো প্লাস্টিক সরিয়ে স্টেইনলেস স্টিল বা কাঠের পাত্র ব্যবহার করা, শিশুর খেলনার জন্য নিরাপদ বিকল্প বেছে নেওয়া, নিয়মিত ঘর পরিষ্কার ও জানালা খোলা রাখা এবং ঘন ঘন হাত ধোয়া। এই সতর্কতা অবলম্বন করলে বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ কমানো সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ