google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
ছবির ক্যাপশন: প্রধান-উপদেষ্টার-সঙ্গে-পাকিস্তানের-যৌথ-বাহিনীর-চেয়ারম্যানের-সৌজন্য-সাক্ষাৎ ছবির ক্যাপশন: প্রধান-উপদেষ্টার-সঙ্গে-পাকিস্তানের-যৌথ-বাহিনীর-চেয়ারম্যানের-সৌজন্য-সাক্ষাৎ
ad728

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। জেনারেল মির্জা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌপথ ইতিমধ্যে চালু হয়েছে, অদূর ভবিষ্যতে ঢাকা-করাচি আকাশপথও চালু হবে।

তারা মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের গুরুত্ব এবং ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ক্ষয়রোধে সচেতনতার প্রয়োজনেও গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ