google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন জাতীয় নির্বাচনে সচেতনতা বাড়াতে ২৫ কোটি টাকার প্রচার পরিকল্পনা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
ছবির ক্যাপশন: আসন্ন জাতীয় নির্বাচনে সচেতনতা বাড়াতে ২৫ কোটি টাকার প্রচার পরিকল্পনা ছবির ক্যাপশন: আসন্ন জাতীয় নির্বাচনে সচেতনতা বাড়াতে ২৫ কোটি টাকার প্রচার পরিকল্পনা
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে বড় পরিসরের প্রচার–প্রচারণা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় সচেতনতামূলক ভিডিও, টিভিসি, ডকুমেন্টারি প্রদর্শনের জন্য এলইডি অ্যাকটিভেশন ক্যারাভান ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, নভেম্বর থেকেই প্রচার কার্যক্রম শুরু করার নির্দেশ থাকায় সময় স্বল্পতার কারণে উন্মুক্ত দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি। এ কারণে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকারি ক্রয় বিধিমালা (পিপিপিআর) অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতিতে ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে এ কাজ দেওয়ার প্রস্তাব করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদন প্রদান করে।

এ ছাড়া খাদ্য মন্ত্রণালয় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনের ভিত্তিতে সময়মতো চাল সংগ্রহের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে ৩ লাখ টন চাল আমদানির প্রক্রিয়া দ্রুত করার প্রস্তাব উত্থাপন করে। পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে দরপত্র দাখিলের সময় ৪২ দিনের বদলে ১৫ দিন নির্ধারণের এই প্রস্তাবও উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ