google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরের অগ্নিকাণ্ডের পর শুক্র ও শনিবারও চলবে শুল্কায়ন কার্যক্রম

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
ছবির ক্যাপশন: বিমানবন্দরের-অগ্নিকাণ্ডের-পর-শুক্র-ও-শনিবারও-চলবে-শুল্কায়ন-কার্যক্রম ছবির ক্যাপশন: বিমানবন্দরের-অগ্নিকাণ্ডের-পর-শুক্র-ও-শনিবারও-চলবে-শুল্কায়ন-কার্যক্রম
ad728

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্বাভাবিক আমদানি–রপ্তানি কার্যক্রম বজায় রাখতে আসন্ন শুক্রবার ও শনিবারও শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চালু থাকবে

আজ (বুধবার) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়, ঢাকা কাস্টমস হাউস, এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটের সব শুল্ক দল ছুটির দিনেও কাজ করবে।

এনবিআর জানিয়েছে, দুর্যোগ–পরবর্তী অন্তর্বর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে।

গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ (আমদানি কমপ্লেক্স)-এ ভয়াবহ আগুন লাগে। এতে বিপুল পরিমাণ পণ্য ও অবকাঠামোর ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডে কুরিয়ার সার্ভিস কার্যক্রম ও আমদানিকৃত পণ্যের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আমদানিকারকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন।

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এনবিআর বিশেষ কর্মসূচি হিসেবে শুক্র ও শনিবারেও শুল্কায়ন কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত না ঘটে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ