google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: যমুনা ফিউচার পার্কে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ: সড়ক অবরোধে তীব্র যানজট
মোবাইল ফোন ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগের দাবিতে আজ মঙ্গলবার যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে রাজধানীর কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা প্রথমে ১০ মিনিট সড়ক অবরোধ করেন। পরে তাঁদের বোঝানো হলেও বেলা ২টার দিকে প্রথম আলোর প্রতিবেদকরা দেখেন, সড়ক এখনও অবরুদ্ধ রয়েছে।
বিমানবন্দর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বলেন, খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকায় যানজট আরও বেড়েছে। পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান জানান, ‘মোবাইল বিজনেস কমিউনিকেশন বাংলাদেশ’ সমিতির ব্যানারে কর্মচারী ও ব্যবসায়ীরা অবরোধ করেছেন। তারা উত্তরা-রামপুরা ও রামপুরা-উত্তরা সড়কে যান চলাচল বন্ধ করেছেন।
এদিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)’ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।