google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শারজায় রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানের হার, রশিদের রেকর্ড সত্ত্বেও জয় বাংলাদেশে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2025 ইং
ছবির ক্যাপশন: শারজায় রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানের হার ছবির ক্যাপশন: শারজায় রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানের হার
ad728

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম টি–টোয়েন্টিতেও আফগানিস্তানের জয়খরা কাটল না। শারজায় গতকাল বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে রশিদ খানের দলকে। ম্যাচে ব্যাটিং–বোলিং দুই বিভাগকেই দায়ী করেছেন আফগান অধিনায়ক।

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটি তোলে ১০৯ রান। তবে সহজ জয় ভেবেই হয়তো অসতর্ক হয়ে পড়ে টাইগাররা। ২৪ বলে মাত্র ৯ রান যোগ করতেই হারায় ৬ উইকেট। তখনই ম্যাচে ফিরে আসে আফগানিস্তান।

ফিরিয়ে আনার মূল কারিগর ছিলেন রশিদ খান। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮ রানে নেন ৪ উইকেট। অধিনায়ক হিসেবে এটি তাঁর পঞ্চমবার ইনিংসে চার উইকেট নেওয়া, যা অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশের অধিনায়ক এখনো করতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা পেরেছেন দুইবার করে। ফলে রশিদ এখন অধিনায়ক হিসেবে টি–টোয়েন্টিতে সর্বোচ্চবার ৪ বা ততোধিক উইকেট নেওয়ার রেকর্ডের মালিক।

তবু শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি তিনি। সপ্তম উইকেটে নুরুল হাসান ও রিশাদ হোসেনের ১৮ বলে ৩৫ রানের জুটি জয় এনে দেয় বাংলাদেশকে, ৮ বল বাকি থাকতেই।

পরাজয়ের পর রশিদ খান বলেন,

“আমরা আরও ভালোভাবে ম্যাচ শেষ করতে পারতাম। টি–টোয়েন্টিতে ছন্দ হারানোর সুযোগ নেই, প্রথম ১০ ওভারে আমরা বোলিংটা ঠিকভাবে করতে পারিনি। স্টাম্পে বল করলেই সাফল্য মেলে, বাইরে বল করলে রান সহজ হয়ে যায়।”

ব্যাটিং নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। আফগানিস্তান পুরো ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সর্বোচ্চ জুটি ছিল মাত্র ৩৩ রানের। রশিদের মতে, ব্যাটসম্যানদের শট বাছাইয়ের ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

আজ শারজায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি, যেখানে আফগানিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে আর বাংলাদেশ চায় সিরিজ জিততে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ