google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য না হলে একাধিক প্রক্রিয়া প্রস্তাব দেবে কমিশন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবির ক্যাপশন: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য না হলে একাধিক প্রক্রিয়া প্রস্তাব দেবে কমিশন ছবির ক্যাপশন: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য না হলে একাধিক প্রক্রিয়া প্রস্তাব দেবে কমিশন
ad728

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে বিকল্প প্রক্রিয়া প্রস্তাব করবে জাতীয় ঐকমত্য কমিশন। আজ রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের আলোচনার শুরুতে এ কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ

আলোচনায় সনদের সংবিধানসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে মতামত শোনা হয়। আলী রীয়াজ বলেন, দলগুলোর পক্ষ থেকে ছয়টি প্রক্রিয়া প্রস্তাব করা হয়েছিল। যদি ৩০টি রাজনৈতিক দল একত্রে একটি প্রস্তাব দেয়, তাহলে কমিশন তা অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবে।

কমিশনের সহসভাপতি জানান, আগের আলোচনায় ওঠা বিষয়গুলো বিশেষজ্ঞদের কাছে তুলে ধরা হয়েছে। তাঁদের দেওয়া পরামর্শ দলগুলোর সঙ্গে ভাগাভাগি করা হবে। তিনি দলগুলোর উদ্দেশে বলেন, “আপনাদের মধ্যে ঐকমত্য হলে বাস্তবায়ন সহজ ও দ্রুত সম্ভব।”

আজ সকালে কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। আলী রীয়াজ জানান, প্রধান উপদেষ্টা দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিতে তাগিদ দিয়েছেন। তিনি চান, ১৫ অক্টোবরের আগেই সনদ চূড়ান্ত হয়ে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরে পূর্ণাঙ্গ রূপ পাক।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শেষ না হলে আরও এক দিন বৈঠক হতে পারে। তবে কমিশনের লক্ষ্য ১৫ অক্টোবরের মধ্যেই সনদকে চূড়ান্ত করা।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ