google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইল কারাগারে বন্দী সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া মারা গেছেন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইল-কারাগারে-বন্দী-সাবেক-আওয়ামী-লীগ-নেতা-সুলতান-মিয়া-মারা-গেছেন ছবির ক্যাপশন: টাঙ্গাইল-কারাগারে-বন্দী-সাবেক-আওয়ামী-লীগ-নেতা-সুলতান-মিয়া-মারা-গেছেন
ad728

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দী মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের (পূর্ব) আওয়ামী লীগের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়ার মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। সুলতান মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছেন।

টাঙ্গাইল জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ও কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের চোখে ছররা গুলি লাগে। এতে তাঁর দুই চোখই অন্ধ হয়ে যায়। ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে ১০০ জনের নাম উল্লেখসহ আরও ৪০০–৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর সুলতান মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং তখন থেকে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ