google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের অভিযোগ: যুদ্ধাপরাধ মামলায় নেতাদের মৃত্যুদণ্ড ছিল ‘মিথ্যা’

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: মির্জা-ফখরুলের-অভিযোগ:-যুদ্ধাপরাধ-মামলায়-নেতাদের-মৃত্যুদণ্ড-ছিল-‘মিথ্যা’ ছবির ক্যাপশন: মির্জা-ফখরুলের-অভিযোগ:-যুদ্ধাপরাধ-মামলায়-নেতাদের-মৃত্যুদণ্ড-ছিল-‘মিথ্যা’
ad728

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ‘মিথ্যা’ মামলায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আজ শনিবার শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ তোলেন। নয়া দিগন্তের প্রতিষ্ঠায় জামায়াত নেতা মীর কাসেম আলীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলে নিপীড়ন বেড়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে দমন–পীড়ন চালানো হয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ শাসনামলে বিএনপির ২০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং প্রায় ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে।

তিনি আরও বলেন, আলেম-ওলামা, জামায়াতের শীর্ষ নেতা এবং বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধমূলক মামলায় সাজা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় ফিরে যুদ্ধাপরাধের বিচার শুরু করে এবং সেই বিচারে কয়েকজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ