google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে গ্রেপ্তারকৃত মাগুরা আ.লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম।
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা–পুলিশের একটি দল স্থানীয় রেলস্টেশন থেকে তাকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তালাবদ্ধ একটি ব্যাগসহ তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
ওসি খালেদুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানা–পুলিশকে অবহিত করা হয়েছে। মাগুরা থেকে পুলিশের একটি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়েছে। তারা পৌঁছালে ব্যাগের তালা খুলে দেখা হবে।
অন্যদিকে, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বেলা ১১টার দিকে নিশ্চিত করে বলেন, তারা চুয়াডাঙ্গায় গিয়ে আশরাফুজ্জামানকে আনবেন।