google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্লাসিকোতে ইয়ামালের মন্তব্যে ক্ষিপ্ত রিয়াল, বার্সেলোনা হেরে ২-১

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ক্লাসিকোতে-ইয়ামালের-মন্তব্যে-ক্ষিপ্ত-রিয়াল,-বার্সেলোনা-হেরে-২-১ ছবির ক্যাপশন: ক্লাসিকোতে-ইয়ামালের-মন্তব্যে-ক্ষিপ্ত-রিয়াল,-বার্সেলোনা-হেরে-২-১
ad728

কখনো কখনো মানুষের জিবই হয়ে ওঠে সবচেয়ে ধারালো অস্ত্র। মুখ ফসকে বেরোনো কোনো কথাই প্রতিপক্ষকে প্ররোচিত করতে পারে। লামিনে ইয়ামালের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার রাফিনিয়া আলকানতারার মতে, এল ক্লাসিকোর আগে ইয়ামালের মন্তব্য রিয়ালকে উজ্জীবিত করেছিল, যার ফলেই সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে বার্সেলোনা ২-১ গোলে হেরে গেছে।

‘রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে’—এল ক্লাসিকোর আগে ইয়ামালের এই মন্তব্য রিয়ালের খেলোয়াড়রা ভালোভাবে নেননি। ম্যাচে দেখা গেছে, ইয়ামাল বল স্পর্শ করার সময় পুরো বার্নাব্যু উল্লাসে মাতোয়ারা ছিল। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে রিয়াল জিতেছে। দ্বিতীয়ার্ধে এমবাপ্পের পেনাল্টি বার্সেলোনা গোলকিপার ভয়চেক শেজনি রুখলেও, লিগে রিয়াল এখন ৫ পয়েন্টে এগিয়ে।

ম্যাচ শেষে রিয়ালের অরেলিয়াঁ চুয়ামেনিকে ফাউল করার কারণে দ্বিতীয় হলুদ দেখেন পেদ্রি। ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ভিনিসিয়ুস জুনিয়র, কারভাহাল ও থিবো কোর্তোয়া ইয়ামালের দিকে তেড়ে যান। কারভাহাল বলেন, ‘তুমি অনেক কথা বলো। এখন বলো দেখি!’

রাফিনিয়া আলকানতারা বলেছেন, ‘বয়সের কারণে ইয়ামাল অপরিণত আচরণ করেছে, যা রিয়ালকে বাড়তি প্রেরণা দিয়েছে।’ সাবেক রিয়াল তারকা গুতিও ইয়ামালের আচরণকে ছোট বাচ্চার মতো উল্লেখ করেছেন।

বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেছেন, ‘শেষ বাঁশি বাজতেই রিয়ালের খেলোয়াড় ইয়ামালের দিকে তেড়ে গেল, যা বাড়াবাড়ি হয়ে গেছে।’ ডিফেন্ডার রোনালদ আরাউহোও ইয়ামালের পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

ম্যাচের পর হার কষ্টের হলেও, বার্সেলোনা বিশ্বাস রাখছে মৌসুম এখনও শেষ হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ