google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে বসেই মেট্রোরেল কার্ড রিচার্জ: শুরু হলো অনলাইন রিচার্জ সেবা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ঘরে-বসেই-মেট্রোরেল-কার্ড-রিচার্জ:-শুরু-হলো-অনলাইন-রিচার্জ-সেবা ছবির ক্যাপশন: ঘরে-বসেই-মেট্রোরেল-কার্ড-রিচার্জ:-শুরু-হলো-অনলাইন-রিচার্জ-সেবা
ad728

স্টেশনে না গিয়েও এখন থেকে যেকোনো স্থান থেকে মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করা যাবে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহারের মাধ্যমেই রিচার্জ করা যাবে।

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

শেখ মইনউদ্দিন বলেন, অনলাইন রিচার্জ চালু হওয়া গণপরিবহনের ডিজিটাল রূপান্তরে বড় অগ্রগতি। যাত্রীরা এখন দ্রুত ও নিরাপদে যেকোনো জায়গা থেকে কার্ড রিচার্জ করতে পারবেন। নিখিল কুমার দাস বলেন, এই সেবা যাত্রার গতি বাড়াবে এবং সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করবে। নীলিমা আখতার জানান, এতে যাত্রীদের সময় বাঁচবে এবং নগদহীন লেনদেন আরও জনপ্রিয় হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শরাফত উল্লাহ খান, ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

বর্তমানে ১৬টি স্টেশনে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) বসানো হয়েছে। অনলাইনে রিচার্জের পর কার্ডটি এভিএম-এ স্পর্শ করলেই ব্যালেন্স যুক্ত হবে। আগামী মাসে এ–সংক্রান্ত অ্যাপও চালু হচ্ছে।

যেভাবে রিচার্জ করবেন

  • প্রথমবার ওয়েবসাইট/অ্যাপে নিবন্ধন করতে হবে

  • র‍্যাপিড পাস কার্ড নিবন্ধন না থাকলে কার্ডটি নিবন্ধন করতে হবে

  • অনলাইন পেমেন্টের মাধ্যমে রিচার্জ করতে হবে

  • রিচার্জ পেন্ডিং থাকবে, এভিএম মেশিনে কার্ড ছোঁয়ানোর পর ব্যালেন্স যুক্ত হবে

  • রিচার্জ সফল হলে এসএমএস পাওয়া যাবে

  • একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা রিচার্জ করা যাবে

  • একবারে একটি পেন্ডিং রিচার্জই করা যাবে

  • কার্ড ব্ল্যাকলিস্টেড বা অবৈধ হলে রিচার্জ করা যাবে না

  • চাইলে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিল করা যাবে (৫% চার্জ প্রযোজ্য)

এই সেবার মাধ্যমে যাত্রীরা আরও স্মার্ট, দ্রুত ও ঝামেলামুক্ত যাতায়াতের অভিজ্ঞতা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ