google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসে আগুন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
ছবির ক্যাপশন: রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসে আগুন ছবির ক্যাপশন: রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসে আগুন
ad728

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি ও উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুন লাগে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ