google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাহবাগে পুলিশের লাঠিপেটার পর সরকারি প্রাথমিক শিক্ষকের নতুন আন্দোলন ঘোষণা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং
ছবির ক্যাপশন: শাহবাগে-পুলিশের-লাঠিপেটার-পর-সরকারি-প্রাথমিক-শিক্ষকের-নতুন-আন্দোলন-ঘোষণা ছবির ক্যাপশন: শাহবাগে-পুলিশের-লাঠিপেটার-পর-সরকারি-প্রাথমিক-শিক্ষকের-নতুন-আন্দোলন-ঘোষণা
ad728

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলনের পর পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। নতুন কর্মসূচি অনুযায়ী, তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালাবেন এবং বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশ চড়াও হয়। লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেডের ঘটনায় শতাধিক শিক্ষক আহত হন। শিক্ষকেরা অভিযোগ করেছেন, পুলিশ হামলা চালিয়েছে বিনা উসকানিতে। পুলিশ বলছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোলে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে।

হামলার পর শামছুদ্দীন মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, শহীদ মিনারে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি। আন্দোলনে আরও কয়েকটি সংগঠন যুক্ত হয়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ গড়ে তুলেছে।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন–স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। আন্দোলনের মূল দাবি: ১০ম গ্রেডে উন্নীত করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি, এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া।

কিছুদিন আগে তাঁরা সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার দাবিতে আন্দোলন করেছিলেন। সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে, যার ফলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত হওয়ার পথ তৈরি হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়াও চালাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ