google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমান ঢাকা-১৭ থেকে, আন্দালিভ রহমান ভোলা-১ থেকে নির্বাচন করবেন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
ছবির ক্যাপশন: তারেক রহমান ঢাকা-১৭ থেকে, আন্দালিভ রহমান ভোলা-১ থেকে নির্বাচন করবেন ছবির ক্যাপশন: তারেক রহমান ঢাকা-১৭ থেকে, আন্দালিভ রহমান ভোলা-১ থেকে নির্বাচন করবেন
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার বগুড়া-৬-এর পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। এর ফলে ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

ঢাকার ২০টি আসনের মধ্যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছে। এই তিনটির মধ্যে রয়েছে অভিজাত এলাকা গুলশান-বনানী ও বারিধারার ঢাকা-১৭ আসন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা দেশে ফেরার পর তারেক রহমানকে এই আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেন। সম্মান জানিয়ে আন্দালিভ রহমান ভোলা-১ থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি আন্দালিভ রহমানকে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি নিজ দলের প্রতীকে ভোলা-১ আসন থেকে লড়বেন। এই আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রার্থী হিসেবে রাখবে না।

ভোলা-১ আসন থেকে ২০০৮ সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিভ রহমান পার্থ। তাঁর বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুরও এই আসনের সংসদ সদস্য ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ