google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোনালী ব্যাংকের ১৫ সঞ্চয় প্রকল্প: মধ্যবিত্ত ও প্রবাসীদের জন্য বহুমুখী সুযোগ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন: সোনালী ব্যাংকের ১৫ সঞ্চয় প্রকল্প: মধ্যবিত্ত ও প্রবাসীদের জন্য বহুমুখী সুযোগ ছবির ক্যাপশন: সোনালী ব্যাংকের ১৫ সঞ্চয় প্রকল্প: মধ্যবিত্ত ও প্রবাসীদের জন্য বহুমুখী সুযোগ
ad728

দেশের বৃহত্তম ও অন্যতম রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড বহু বছর ধরে সাধারণ মানুষের সঞ্চয়কে নিরাপদ ও লাভজনক করার লক্ষ্যে বিভিন্ন জনমুখী সঞ্চয় প্রকল্প চালু করেছে। সমাজের সীমিত আয়ের মানুষ থেকে শুরু করে প্রবাসীদের জন্যও রয়েছে আলাদা আলাদা পরিকল্পনা। একসময় বেসরকারি ব্যাংক কম থাকায় মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপরই ভরসা রাখত। এখন বেসরকারি ব্যাংক বাড়লেও সোনালী ব্যাংকের সঞ্চয় প্রকল্পগুলো এখনো মধ্যবিত্ত ও প্রবাসীদের কাছে সমানভাবে জনপ্রিয়।

বর্তমানে সোনালী ব্যাংকের ১৫ ধরনের সঞ্চয় প্রকল্প চালু আছে। ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, এসব প্রকল্পে সর্বোচ্চ সুদহার ১০ শতাংশ এবং সর্বনিম্ন ৫ শতাংশ, মেয়াদ ৩ থেকে ১৫ বছর পর্যন্ত। নিচে প্রতিটি প্রকল্পের সারসংক্ষেপ দেওয়া হলো—


১. সোনালী সঞ্চয় স্কিম

  • সুদহার: ৬.৫০% (চক্রবৃদ্ধি)

  • মাসিক কিস্তি: ৫০০ – ১০,০০০ টাকা

  • মেয়াদ: ৫ বছর

২. শিক্ষা সঞ্চয় স্কিম

  • সুদহার: ৬.৫০% (চক্রবৃদ্ধি)

  • মাসিক কিস্তি: ৫০০ – ১০,০০০ টাকা

৩. চিকিৎসা সঞ্চয় স্কিম

  • সুদহার: ৬.৫০% (চক্রবৃদ্ধি)

  • মাসিক কিস্তি: ৫০০ – ১০,০০০ টাকা

৪. পল্লি সঞ্চয় স্কিম

  • সুদহার: ৬.৫০% (সরল)

  • মাসিক কিস্তি: ১০০ – ১,০০০ টাকা

৫. বিবাহ সঞ্চয় স্কিম

  • সুদহার: ৬.৫০% (চক্রবৃদ্ধি)

  • মাসিক কিস্তি: ১০০ – ১০,০০০ টাকা

৬. অনিবাসী আমানত স্কিম

  • সুদহার: ৭% (সরল)

  • মাসিক কিস্তি: ৫,০০০ – ১৫,০০০ টাকা

৭. সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম

  • সুদহার: ১০%

  • মেয়াদ: ৩ – ১৫ বছর

৮. সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম

  • সুদহার: ৬% – ৭% (চক্রবৃদ্ধি)

  • মেয়াদ: ৪ – ২০ বছর

৯. স্বাধীন সঞ্চয় স্কিম

  • অতিরিক্ত ৩% সুদ (সঞ্চয়ী হিসাবের উপর)

  • প্রাথমিক জমা: ১,০০০ টাকা

  • মেয়াদ: ৫ বা ১০ বছর

১০. অনন্যা সোনালী সঞ্চয় স্কিম (নারীদের জন্য)

  • ৩ বছর মেয়াদে সুদ: ৯.২৫%

  • ৫ বছর মেয়াদে সুদ: ৯.৫০%

  • মাসিক কিস্তি: ১,০০০ – ১০,০০০ টাকা

১১. সোনালী লাখপতি সঞ্চয় স্কিম

  • ২ বছর মেয়াদে সুদ: ৫%

  • ৩ বছর মেয়াদে সুদ: ৫.৫০%

  • মাসিক কিস্তি: ২,৬০০ বা ৪,০০০ টাকা

১২. সোনালী মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প

  • সুদহার: ৮.৫০% (সরল)

  • ন্যূনতম আমানত: ১ লাখ টাকা (বা গুণিতক)

১৩. সোনালী প্রবাসী মাসিক মুনাফা প্রকল্প

  • সুদহার: ৮.৫০% (সরল)

  • মেয়াদ: ৩ বছর

  • শুধুমাত্র বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য

১৪. সোনালী বিশেষ সঞ্চয় প্রকল্প

  • মেয়াদ: ৩ বছর

  • অংশগ্রহণ: প্রবাসী বাংলাদেশি নাগরিকরা

  • ন্যূনতম আমানত: ১ লাখ টাকা বা গুণিতক

১৫. সোনালী প্রবাসী বন্ধন প্রকল্প

  • মেয়াদ: ৩, ৫ ও ১০ বছর

  • সুদহার:

    • ৩ বছর: ৯%

    • ৫ বছর: ৯.৫%

    • ১০ বছর: ১০% (বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা)


সোনালী ব্যাংক এভাবে দীর্ঘদিন ধরে সীমিত আয়ের মানুষ ও প্রবাসীদের সঞ্চয়কে নিরাপদ, পরিকল্পিত ও লাভজনক করার সুযোগ দিয়ে আসছে। এসব প্রকল্প দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ