google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবির ক্যাপশন: আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ছবির ক্যাপশন: আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
ad728

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করেছে টাইগাররা। এখন তাদের লক্ষ্য প্রতিপক্ষকে শোচনীয় হোয়াইটওয়াশ উপহার দেওয়া।

এশিয়া কাপ শেষ করে সরাসরি এই সিরিজে নামা বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়ালেও প্রথম দুই ম্যাচে ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল দল। তবুও নুরুল হাসান সোহান, জাকের আলি ও শামীম হোসেনদের পারফরম্যান্সে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয়।

প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে উদ্বোধনী জুটিতে ইমন-তামিম তুলেছিলেন ১০৯ রান। তবে এরপর ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষ দিকে নুরুল ও রিশাদের ব্যাটে আসে জয়।

দ্বিতীয় ম্যাচেও টপ অর্ডার ব্যর্থ হয়। মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন জাকের-শামীম জুটি। শেষ দিকে আবারও নুরুল সোহান খেলেন ফিনিশারের ভূমিকা।

অধিনায়ক হিসেবে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পেয়ে খুশি জাকের আলি। তিনি বলেন, “গত দুই ম্যাচে দল হিসেবে আমরা ভালো খেলেছি। বোলাররাও দারুণ করেছে।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ