google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: সেদিনের-ছোট্ট-অনন্যা,-এখন-১০০-কোটি-টাকার-মালিক
বলিউডের তরুণ প্রজন্মের আলোচিত মুখ অনন্যা পান্ডে—যিনি একসময় শুধুই ‘তারকাসন্তান’ হিসেবে পরিচিত ছিলেন, এখন নিজ যোগ্যতায় আলোচনায়। সমালোচনা পেরিয়ে নিজের অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডে। আজ, ৩০ অক্টোবর, এই অভিনেত্রীর জন্মদিন। এই উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর সাফল্যের গল্প।
১৯৯৮ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে জন্ম অনন্যার। তাঁর বাবা চাঙ্কি পান্ডে ছিলেন জনপ্রিয় বলিউড ও ঢালিউড অভিনেতা, আর মা ভাবনা পান্ডে একজন কস্টিউম ডিজাইনার।
২০১৯ সালে করণ জোহরের প্রোডাকশন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অনন্যা পান্ডে। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। অভিনয়ের গুণের চেয়ে তারকাত্ব নিয়েই আলোচনায় ছিলেন তিনি।
ক্যারিয়ারের প্রথম দিকের ছবিগুলো ফ্লপ হওয়ায় অনন্যা পান্ডে বারবার সমালোচনার মুখে পড়েন। কিন্তু গত দুই বছরে ‘খো গায়ে হাম কাহাঁ’ এবং ‘কন্ট্রোল’ সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন নিজের উন্নতি।
‘কন্ট্রোল’ দেখে দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভু মন্তব্য করেন, “অনন্যার পারফরম্যান্স ছিল অসাধারণ।”
এর আগে জোয়া আখতার প্রযোজিত ‘খো গায়ে হাম কাহাঁ’ সিনেমাতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়।
এরপর অ্যামাজন প্রাইমে মুক্তি পায় তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘কল মি বে’, যেখানে সমালোচকেরা অনন্যার উন্নতির চেষ্টা লক্ষ্য করেন।
মাত্র সাড়ে ছয় বছরের ক্যারিয়ারে অনন্যা এখন ৭৪ কোটি রুপি (প্রায় ১০০ কোটি টাকা)-এর মালিক।
প্রতি সিনেমায় পারিশ্রমিক: ৩ কোটি রুপি
বিজ্ঞাপন ও ইনস্টাগ্রাম পোস্টের আয়: ৫০–৬০ লাখ রুপি
অনন্যা জানিয়েছেন, তারকাসন্তান হওয়ায় তাঁকে প্রায়ই বিদ্রূপের শিকার হতে হয়েছে। কেউ বলেছে, তিনি নায়িকা হওয়ার যোগ্য নন, কেউবা তাঁর চেহারা নিয়েও কটাক্ষ করেছে।
তিনি বলেন, “শুরুর দিকে এসব সামলানো কঠিন ছিল, কিন্তু এখন জানি—এই পেশায় থাকতে হলে সমালোচনাকেই প্রেরণায় পরিণত করতে হয়।”
চলতি বছর অনন্যা অভিনীত ‘তু মেরি, ম্যায় তেরা’ সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বর মাসে। এতে তাঁর বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান। এছাড়া ‘চাঁদ মেরা দিল’ নামের আরেকটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে।